Sylhet Today 24 PRINT

নেপালের জালে বাংলাদেশের ৯ গোল

এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

ক্রীড়া প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৬

নেপালের জালে ৯ গোল দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়েছিল।

তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের জালে ৯ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে এই আসরে শুভসূচনা করেছিল মার্জিয়ারা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠল বাংলাদেশ।

দ্বিতীয় মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্দশ ও ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই অধিনায়ক। ১৭, ২৮ ও ৩৮ তম মিনিটে গোল করে এর আগে হ্যাটট্রিক করেন মগিনি। তহুরা খাতুন দুটি ও সাজেদা খাতুন একটি গোল করেন।

নেপালে গত আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.