Sylhet Today 24 PRINT

ছক্কার মারা যেন এখন ডালভাত!

ক্রিকেট খেলাটা বিশেষ করে ব্যাটিং করা আস্তে আস্তে কত সহজ থেকে সহজতর হচ্ছে সেটার জলজ্যান্ত উদাহরন এবারের ক্রিকেট বিশ্বকাপ।

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৫

ক্রিকেট খেলাটা বিশেষ করে ব্যাটিং করা আস্তে আস্তে কত সহজ থেকে সহজতর হচ্ছে সেটার জলজ্যান্ত উদাহরন এবারের ক্রিকেট বিশ্বকাপ।

এক সময় মাঠে ৪,৬ মারা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল, ম্যাচে ৩০০ রান করাটা অনেকটা স্বপ্নের মত মনে হলেও এবারের বিশ্বকাপ দেখছে এর উলটো চিত্র। যত্রতত্রই হচ্ছে তিনশো’র বেশী রান। ব্যাটসম্যানরা তো ৪,৬ মেরে বোলারদের ক্যারিয়ার ই ধ্বংস করে দিচ্ছে! ২০০৭ বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ মেরেছিলেন ম্যাথু হেডেন ১৮টি। কিন্তু ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইল শুধু এক ইনিংসেই মেরেছেন ১৬ টি ছক্কা! বিশ্বকাপ ইতিহাসের প্রথম ছয় হয় তৃতীয় বিশ্বকাপে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.