Sylhet Today 24 PRINT

ভারতীয় মিডিয়াম পেসেই নাকাল ওয়েষ্ট ইন্ডিজ

বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলতে আসা ভারতের সামনে এখন ১৮৩ রানের মামুলি টার্গেট ।

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৫

পৃথিবীর সবচেয়ে ফাষ্ট উইকেটে পার্থের ওয়াকায় ভারতীয় মিডিয়াম পেস বোলিং এর সামনে অসহায় হয়ে মাত্র ১৮২ রানে অলআউট হল গেইল-স্যামুয়েলস-কার্টার-সিমন্স সমৃদ্ধ ওয়েষ্ট ইন্ডিজ ।
আরও কম রানে গুটিয়ে যেতে পারত । তা হয়নি অধিনায়ক জেসন হোল্ডারের প্রতিরোধের কারনে। ৩৫ রানে ৪ ও ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্থ ক্যারিবিয়ানরা একশ রানেই আগেই হারিয়ে ফেলে ৭ উইকেট।
ভারতীয়রা ভালো বোলিং করেছে কিন্তু তারচেয়ে বেশি দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছে ওয়েষ্ট ইন্ডিয়ানরা ।

জেসন হোল্ডার ৫৭ রান করলেও আর কেউ ৩০ রানও করতে পারেননি । ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি , উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেটে এবং অশ্বিন ও মোহিত শর্মা ১টি করে উইকেট লাভ করেছেন ।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলতে আসা ভারতের সামনে এখন ১৮৩ রানের মামুলি টার্গেট ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.