Sylhet Today 24 PRINT

মুস্তাফিজকে দেখে রাখতে বললেন মুরালি

স্পোর্টস ডেস্ক |  ০৪ মে, ২০১৬

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে যারপরনাই মুগ্ধ কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। মুরালি মনে করেন, সঠিকভাবে পরিচর্যা করতে পারলে লম্বা সময় এভাবে খেলতে পারবেন সাতক্ষীরার তরুণ।

‘মুস্তাফিজ এমন একজন বোলার যে সানরাইজার্সের হয়ে ধারাবাহিক ভাল খেলে যাচ্ছে। সে শুধু বাংলাদেশের জন্য নয়, এই মৌসুমে সানরাইজার্সের জন্যও সম্পদ। আমার মনে হয় তাকে দেখেশুনে রাখতে পারলে নিশ্চিতভাবে লম্বা ক্যারিয়ারের মালিক হতে পারবে।’

মুরালি সারাইরাইজার্সের মেনটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৪ বছর বয়সী এই জীবন্ত কিংবদন্তি বলছেন, আইপিএলের এবারের আসরের অন্যতম সেরা বোলিং আক্রমণ তার দলের।

মুস্তাফিজের পাশাপাশি দলটিতে রয়েছেন আশিস নেহেরা এবং ভূবনেশ্বর কুমার। রয়েছেন ট্রেন্ট বোল্ট।

সানরাইজার্স সাত ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.