Sylhet Today 24 PRINT

পাকিস্তানের কাছে হারল 'চোকার' দঃআফ্রিকা

বিশ্বকাপে ধুকতে থাকা পাকিস্তানই জিতে গেল ২৯ রানে

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৫

চোকার অপবাদ কিছুতেই ঘোচাতে পারছে না দক্ষিন  আফ্রিকা । দুর্দান্ত খেলা দলটি বিশ্বকাপ এলেই খেই হারিয়ে ফেলা এবারও অব্যাহত রাখছে । আগের ম্যাচের ৪০০ ছাড়ানো ইনিংস খেলা আফ্রিকনরা এবার পাকিস্তানের দেয়া ২২৩ (ডি/এল মেথডের কারনে ২৩২) পেরোতেই পারল না । বিশ্বকাপে ধুকতে থাকা পাকিস্তানই জিতে গেল ২৯ রানে ।

বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রোটিয়াদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৩২ রান। তবুও প্রোটিয়ারা যেভাবে উড়ছিল এবার, তাদের সামনে এটা মামুলি সংগ্রহই বটে। বিশেষ করে পর পর দুটি ৪০০ প্লাস ইনিংসের পর।

কিন্তু চার পেসার মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি আর সোহেল খানের বোলিং তোপের মুখে পড়ে বিশ্বকাপে এই প্রথম পাকিস্তানের কাছে হেরে বসল দক্ষিণ আফ্রিকা। ৩৩.৩ ওভারে মাত্র ২০২ রানেই অলআউট হতে বাধ্য হয় এবি ডি ভিলিয়ার্সের দল।

এর আগে দুইবার বৃষ্টি বাঁধায় পড়া ম্যাচে ৪৭ তম ওভারে ২২২ রানে অলআউট হয় পাকিস্তান ।

পাকিস্তানের মিসবাহ সর্বোচ্চ ৫৬ ও সরফরাজ ৪৯ রান করেন । ডেল স্টেইন নেন ৩ উইকেট ।
 

জবাবে ৭৭ রানে ৫ ও ১৩৭ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে আফ্রিকানরা । সে অবস্থা থেকে এবিডি ভিলিয়ার্স ৫৮ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলে জয়ের চেষ্টা করেন । কিন্তু ভিলিয়ার্স আউট হবার পর আর শেষ হয়ে যায় আফ্রিকান সব প্রচেষ্টা ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.