Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়ের ৫ রানের আক্ষেপ

বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রানে হেরে গেল জিম্বাবুয়ে । বিফলে গেল ব্রান্ডন টেইলরের দারুণ এক সেঞ্চুরী ।

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৫

বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রানে হেরে গেল জিম্বাবুয়ে । বিফলে গেল ব্রান্ডন টেইলরের দারুণ এক সেঞ্চুরী ।
টস জিতে আইরিশদেরই ব্যাটিং এ পাঠিয়েছিল জিম্বাবুয়রে । এড জয়েসের ১১২ আর বালিব্রানির ৯৭ রানের কল্যানে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা ।

চাতারা ও উইলিয়ামস ৩টি করে উইকেট লাভ করেন ।

জবাবে শুরুতেই ধাক্কায় খায় র‍্যাঙ্কিং এ একধাপ এগিয়ে থাকা জিম্বাবুয়ে । ৭৪ রানেই হারিয়ে ফেলে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে । কিন্তু এরপর টেইলর আর উইলিয়ামস মিলে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন । টেইলর ১২১ ও উইলিয়ামস ৯৬ রানে আউট হয়ে গেলেও জয়ের সম্ভবনা ছিল কিন্তু শেষ ওভারের নাটকিয়তায় ৫ রানে হেরে যায় পূর্ন সদস্য জিম্বাবুয়ে ।

১১২ রান করা এড জয়েস ম্যাচ স্রা হয়েছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.