Sylhet Today 24 PRINT

বিকেলে মুস্তাফিজ, রাতে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৮ মে, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ আজ রোববার 'সুপার সানডেতে' মাঠে নামছেন বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

রোববার (৮ মে) দিনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।  অপরদিকে রাত ৮টায়  পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে গুজরাট লায়ন্সের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।


এবারের আসরে ঠিক নিজের নামের সুবিচার করতে পারছেন না টি-টোয়েন্টিতে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে থাকলে গুজরাটের বিপক্ষে সাকিব ‘স্বরুপে’ ফিরবেন এমন প্রত্যাশাই তো করছেন কোটি টাইগার সমর্থক।

অন্যদিকে, চমৎকার বোলিং নৈপুণ্যে সানরাইজার্স টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আট ম্যাচে ১৮.৭০ গড়ে নিয়েছেন ১০টি উইকেট। ইকোনোমি রেট ৬.২৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.