Sylhet Today 24 PRINT

ঢাকাদক্ষিণে সাদেক ও জাবেদ ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

ঢাকাদক্ষিণ খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সাদেক ও জাবেদ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু। মঙ্গলবার বিকেলে দত্তরাইলস্থ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারী জাকারিয়া হোসেন উজ্জল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, আবুল বশর মোহাম্মদ ছদরুউল্লা চৌধুরী, সমাজসেবী এনামুল হক রুহেল, সেলিম আহমদ, মাহমুদ হোসেন শাহিন, টুর্নামেন্টের পৃষ্টপোষক সাকের আহমদ সাদেক ও রুহুল ইসলাম জাবেদ, শাহরিয়ার আলম সামাদ। রেফারীর দায়িত্বে ছিলেন সমর চৌধুরী, হাসান আলী বাদল ও বদরুল ইসলাম। উক্ত উদ্বোধনী খেলায় কাজল ফুটবল একাডেমী চুনারুঘাটকে ০-২ গোলে হারিয় জয়তুন ফুটবল একাডেমী সিলেট বিজয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.