Sylhet Today 24 PRINT

‘কর্তাদের সঙ্গে রাত না কাটালে দলে চান্স নাই’

স্পোর্টস ডেস্ক |  ১৩ মে, ২০১৬

চলচ্চিত্রাঙ্গনের কিছু অসাধু নায়িকা এবং প্রযোজকদের নিয়ে মাঝে মাঝে এমন খবর বের হয়। কিন্তু ক্রীড়াংগনেও যে এসব অনৈতিক কাজ চলে তা এবার ফাঁস করলেন ভারতের এক নারী ফুটবলার।

ভারতীয় দলের সাবেক অধিনায়ক সোনা চৌধুরীর ভাষ্যমতে শুধু প্রতিভা দিয়ে দলে সুযোগ পাওয়া যায় না। দলে সুযোগ পেতে হলে টিম ম্যানেজমেন্টের লোকদের মনোরঞ্জন করতে হয়। তাদের সঙ্গে রাত কাটাতে হয়। জাতীয় দলে জায়গা পেতে হলে কর্মকর্তাদের শয্যাসঙ্গিনীও হতে হয়।

সোনা চৌধুরী তার 'গেম ইন গেম' বইটিতে ভারতীয় নারী দলের এই অন্ধকার দিকটি তুলে ধরে দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছেন।

বইটিতে সোনা লিখেছেন, যখন জাতীয় দলের দেশের বাইরে কোনো খেলা থাকে তখন কোচ ও সচিব নারী খেলোয়াড়দের সঙ্গে একই কক্ষে থাকেন। প্রতি রাতেই কোনও না কোনও খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তা না হলে দলে খেলার সুযোগ পাওয়া যায় না।

১৯৯৫ সালে জাতীয় দল অভিষেক হয় সোনা চৌধুরীরর। ৯৬ সালে তিনি অধিনায়ক নির্বাচিত হন। পায়ে চোটের কারণে ১৯৯৮ সালেই শেষ হয়ে যায় ক্যারিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.