Sylhet Today 24 PRINT

সাকিবকে ভয় পাচ্ছে ইংল্যাণ্ড

স্পোর্টস ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৫

বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে ভয় পাচ্ছে ইংল্যাণ্ড দল। ম্যাচের যে মুহুর্তে ব্যাট-বলে যে কোন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে বলে এদিকে ভয় পাচ্ছে পুরো ইংল্যাণ্ড দল। আর দল যখন খাঁদের কিনারে দাঁড়িয়ে তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক তাদের।

সোমবার অ্যাডিলেডে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর ইংল্যান্ড হারলে ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের বোলিং শক্তি বিশ্লেষণ করতে গিয়ে বব উইলিস সাকিব আর মাশরাফির নাম বলেন।

"সাকিব আল হাসান বল হাতে চতুর-সে আসলে শীর্ষ মানের একজন অলরাউন্ডার এবং সম্ভবত বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, যে কিনা যেকোনো দলেই সুযোগ পেতে পারে।"

স্কটল্যান্ডের বিপক্ষে মাশরাফি ভালো করতে না পারলেও তাকে দেখে মুগ্ধ হয়েছেন উইলিস। এ ছাড়া বাংলাদেশের অন্য কোনো বোলারকে ইংল্যান্ডের জন্য হুমকি বলে মনে হয়নি তার।

আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ইংল্যান্ডকে বড় স্কোর করতে হবে বলে মনে করেন কিংবদন্তি এই বোলার। কারণ, বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী বলে মনে করেন তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.