Sylhet Today 24 PRINT

আইপিএলের ‘সেরা উদীয়মান’ নির্বাচনে মুস্তাফিজকে ভোট দিন

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ মে, ২০১৬

বাঁহাতি পেস বোলিংয়ে এক বিস্ময়ের নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাশুরুর বয়স মাত্র ১ বছর হলেও ইতোমধ্যেই কাঁপিয়ে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে। এখন এই মুহুর্তে কাঁপাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)।

প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশি এই কাটার বিস্ময় মুস্তাফিজুর রহমান।

আইপিএলে এবার নতুন একটি বিভাগ চালু হয়েছে। নির্বাচন করা হচ্ছে 'সেরা উদীয়মান খেলোয়াড়'। ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা কবে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ।

প্রশ্ন আসতে পারে, ভারতের লীগ বলে কি আমরা ভোট দিতে পারব? উত্তরটা খুব সহজ। হ্যাঁ, পারব! এ ভোট সবার জন্যেই উন্মুক্ত।

আইপিএলএ উদয়ীমান খেলোয়াড় নির্বাচনের তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। তারা হলেন -মুস্তাফিজুর রহমান, জাস্প্রিত বুমরাহ, কেন রিচার্ডসন, মুরুগান আশউইন, শিবিল কৌশিক।

সোমবার (১৬ মে) দুপুর পর্যন্ত মুস্তাফিজ ৯০ শতাংশেরও বেশি ভোট নিয়ে এগিয়ে আছেন। এক মুস্তাফিজ যখন এত ভোট পান তখন বাকিদের অবস্থা সহজেই অনুমেয়।

উল্লেখ্য, মুস্তাফিজ আইপিএলে এ পর্যন্ত ১২ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসপ্রিত ১৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট।

তাই মুস্তাফিজকে ভোট করুন তাতে সে এগিয়ে যাবে আরও এক ধাপ। মুস্তাফিজকে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করতে আপনারা ভোট দিতে পারেন। মুস্তাফিজকে ভোট দিতে http://www.iplt20.com/polls ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.