Sylhet Today 24 PRINT

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ,একাদশে ইমরুল-সানি

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৫

টসে জয়লাভ করে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান । টস জিতলে বাংলাদেশও ব্যাট করার সিদ্ধান্ত নিত বলে জানান মাশরাফি ।

বাংলাদেশ দলে আহত এনামুল বিজয়ের জায়গায় একাদশে এসেছেন দলে যোগ দেয়া ইমরুল কায়েস । এছাড়াও নাসির হোসেনের জায়গায় বাড়তি স্পিনার খেলানোর প্লান থেকে একাদশে নেয়া হয়েছে আরাফাত সানিকে ।

 আগের চার ম্যাচে বাংলাদেশের জয় দুটি। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি হারায় স্কটল্যান্ডকেও। শ্রীলঙ্কার কাছে হারে মাশরাফি বিন মুর্তজার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
 
ইংল্যান্ড আগের চার ম্যাচে জিতে একটিতে। স্কটল্যান্ডকে হারায় তারা। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারে ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ আর বিদায় হবে ইংল্যান্ডের । বাংলাদেশ আজ হারলেও কোয়ার্টারে খেলার সুযোগ থাকবে যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারে ।


Bangladesh Team
Tamim Iqbal, Imrul Kayes, Soumya Sarkar, Mahmudullah, Shakib Al Hasan, Mushfiqur Rahim†, Sabbir Rahman, Mashrafe Mortaza*, Arafat Sunny, Rubel Hossain, Taskin Ahmed

 

England Team
MM Ali, IR Bell, AD Hales, JE Root, EJG Morgan*, JWA Taylor, JC Buttler†, CR Woakes, CJ Jordan, SCJ Broad, JM Anderson

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.