Sylhet Today 24 PRINT

রুবেলের এক ওভারে উজ্জীবিত বাংলাদেশ

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৫

পেসার রুবেল হোসেন এক ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন ইংল্যান্ডকে। ২৭ তম ওভারে এসে রুবেল হাফসেঞ্চুরিয়ান বেল ও মারকুটে ব্যাটসম্যান মরগানকে তুলে নেন। এতে খেলায় আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ।

এই ম‌্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অপরদিকে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। 

সকালে প্রথমে ব্যাট করতে নেমে রিয়াদের সেঞ্চুরী ও মুশফিকের ৮৯ রানের উপর ভর করে ২৭৫ রান তুলে বাংলাদেশ। জবাব দিতে নেমে বেলের হাফসেঞ্চুরির উপর ভর করের লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। তবে ইনিংসের ২৭ তম ওভারে রুবেল দুই উইকেট ফেলে টাইগার শিবিরে হাসি ফিরিয়ে আনেন। রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান বেল।

আর মরগানকে সাকিবের অসাধারণ ক্যাচে পরিণত করে শূণ্য রানে ফেরান এই গতি তারকা।

বাংলাদেশের পক্ষে অপর উইকেটটি তুলে নেন অধিনায়ক মাশরাফি। আর ওপেনার মঈন আলী রানআউন হয়ে ফিরে যান।

রুবেলের এক ওভারের সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ জয়ের লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.