Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ও রুবেল নিয়ে পাক ক্রিকেটার জামসেদের কটুক্তি

রমিজ রাজার পর বাংলাদেশ নিয়ে কটুক্তি করলেন আরেক পাকিস্তানি

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৫

বাংলাদেশের জয় ও রুবেল হোসেনের পারফরম্যান্স নিয়ে কটুক্তি করে টুইটারে স্ট্যটাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার নাসির জামসেদ ।  বাংলাদেশ নিয়ে কটুক্তি চালিয়েই যাচ্ছে পাকিস্তানি ক্রিকেট সংশ্লিষ্টরা । রমির রাজা ধারাভাষ্যবক্সে বাংলাদেশ নিয়ে বারবার কটুক্তি করেই চলছেন এবার পাকিস্তানি ক্রিকেটার বাংলাদেশের জয় ও রুবেল নিয়ে কটুক্তি করলেন টুইটারে
টুইটারে আজকের খেলার সময় ২টি টুইট করেন জামসেদ ।

একটি  টুইটে জামসেদ লিখেছেন- রুবেল হোসেনের হাতে ধ্বংস হয়ে গেল ইংল্যান্ড । এই রুবেলের বিরুদ্ধে আবার ধর্ষন মামলা আছে আদালতে । এই ছেলে ফুল টাইম অপরাধি , পার্ট টাইম ক্রিকেটার কেবল রুবেলকে নিয়ে নয় বাংলাদেশকে নিয়েও কটুক্তি করেন জমসেদ অপর  টুইটে তিনি লিখেন- বাংলাদেশ একাত্তর সালের যুদ্ধ জয়ের মত উদযাপন করছে এবং এবার অবশ্য তারা ভারতের সাহায্য ছাড়া জিতেছে ।

যদিও রুবেলের বিরুদ্ধে অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপী কোন ধর্ষন মামলা করেননি । করেছেন নারী নির্যাতনের মামলা । সেই মামলার অভিযোগও তিনি তোলে নিচ্ছেন বলে সম্প্রতি সংবাধ মাধ্যমকে জানিয়েছে  ।
 
প্রসঙ্গত রুবেল হোসেনের দারুন বোলিং-এ ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ।

নাসির জামশেদের টুইটার লিঙ্ক- https://twitter.com/NasirJamshed_/status/574906655105748992

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.