Sylhet Today 24 PRINT

বিয়ে করেছেন ক্রিকেটার রুবেল

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

এখনই স্ত্রীর নাম না জানালেও বিয়ে করেছেন ক্রিকেটার রুবেল হোসেন।

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির মামলায় যেমন জেলে যেতে হয়েছিল, তেমনি নির্দোষ প্রমাণিত হয়ে বল হাতে আগুনও ঝরিয়েছেন এই পেসার। বছরের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় আলোচনা থেকেও হারিয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার আলোচনায় রুবেল। এবার অবশ্য খেলার জন্য নয়, বিয়ে করে!

হ্যাঁ, বিয়ে করেছেন রুবেল হোসেন। নিজেই জানিয়েছেন সে কথা। যদিও আপাতত স্ত্রীর নামও জানাতে রাজি নন ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড-বধের নায়ক। একটি পত্রিকার সঙ্গে কথা বলার সময় বিয়ে নিয়ে কথাই বলতে চাননি। শুধু বলেছেন, ‘আপাতত এই প্রসঙ্গ থাক। আমার বিয়ে নিয়ে আরেক দিন আমরা কথা বলব।’

এ বছরটা তেমন ভালো যাচ্ছিল না রুবেলের। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। ৭ ম্যাচে ৪.৭৩ গড়ে ৯ উইকেট শিকার করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.