ক্রীড়া প্রতিবেদক | ১০ মার্চ, ২০১৫
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠায় ভারতের পশ্চিম বাংলার পত্রিকায় বাংলাদেসের ভূয়সী প্রসংশা করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ।
কলকাতার সর্বাধিক পঠিত বাংলা দৈনিক আনন্দ বাজার তাদের প্রথম পাতায় বাংলাদেশের জয়ের খবরে শিরোনাম করেছে - 'বাংলাদেশের বৃটিশ বধ' । অপর আরও একটি রিপোর্টের জয়ের পর বাংলাদেশের উৎসবের বিবরন তোলে ধরে শিরোনাম করে 'বাইক থেকে মিছিল, রাজপথের রং লাল-সবুজ' ।
আজকাল তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে - 'ব্রিটিশ সিংহদের হারাল বাংলার বাঘের দল ' ।
ইংরেজি দৈনিক টেলিগ্রাফ লিখেছে - হোয়াট এ উইন । সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে- ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ।
সবগুলো খবরেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের উচ্ছসিত প্রসংসা করা হয়েছে । আনন্দবাজারে ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত কলাম লিখেছেন বাংলাদেশ নিয়ে । কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে কলামে তিনি লিখেছেন - ভারতের শত্রু আবেগ থেকে রিভার্স সুইং।