Sylhet Today 24 PRINT

এবার ৬ হাজারি ক্লাবে তামিম

স্পোর্টস ডেস্ক |  ২৪ মে, ২০১৬

একের পর এক মাইলফলকে নিজের নাম বসাচ্ছেন তামিম ইকবাল। এবার  লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বর্তমানে আবাহনীর অধিনায়ক।

মঙ্গলবার (২৪ মে) সাভারের বিকেএসপিতে ডিপিএলে গাজী গ্রুপের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পান আবাহনীর তামিম। ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করা তামিমের এ মাইলফলক অতিক্রম করতে প্রয়োজন ছিল ৩৮ রান। দারুণ ছন্দে থাকা তামিম এদিন খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। ফলে তার রান হয় ৬০১৭।

ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান তামিম। তবে একই দিনে এ রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমেরও। রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন মোহামেডানের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
 
তামিম ইকবাল ৬০১৭ রান  

মুশফিকুর রহিম ৫৯০৩ রান

সাকিব আল হাসান ৫২৭৬ রান

মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০ রান

মোহাম্মদ আশরাফুল ৪৬৭১ রান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.