Sylhet Today 24 PRINT

ডিসেম্বরে টাইগারদের নিউজিল্যান্ড সফরের সময়সূচী প্রকাশ

স্পোর্টস ডেস্ক  |  ২৭ মে, ২০১৬

আসছে ডিসেম্বরে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সময়সূচী ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

৩ ওয়ানডে, ২ টেস্ট ও ২ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বক্সিং ডেতে। ২৬ ডিসেম্বর   ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।  অস্ট্রেলিয়ার মত বক্সিং ডেতে নিউ জিল্যান্ড শুধু টেস্টই খেলে না, সুযোগমত কখনও সেটা হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি। এবার হবে ওয়ানডে।

কমনওয়েলথভুক্ত অনেক দেশে বড়দিনের পরের দিনটি পালন করা হয় বক্সিং ডে হিসেবে। সেই দেশগুলোতে এটি উৎসবের উপলক্ষ। অন্যান্য অনেক আয়োজনের পাশাপাশি ঐতিহ্যগতভাবে হয়ে আসছে নানা ক্রীড়া আয়োজন। অস্ট্রেলিয়াতে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ক্রিকেট সংস্কৃতিরই অংশ হয়ে গেছে। নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও আয়োজন করে বক্সিং ডে ম্যাচ।

বাংলাদেশ এর আগে বক্সিং ডে ম্যাচের অংশ হয়েছিল দুবার, প্রতিবারই নিউ জিল্যান্ডে। ২০০১ সালের সফরে ছিল ওয়েলিংটন টেস্ট; ২০০৭ সালে অকল্যান্ডে ওয়ানডে।

এবার ক্রাইস্টচার্চে বক্সিং ডে ওয়ানডে খেলে বাংলাদেশ চলে যাবে নেলসেন। গত ওয়ানডে বিশ্বকাপে খেলে আসা এই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। টি-টোয়েন্টি প্রথমটি নেপিয়ারে, পরের দুটির ভেন্যু মাউন্ট মঙ্গানুই।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট। সফর শুরুর ভেন্যু ক্রাইস্টচার্চে শেষ টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের সফর।

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি:

২৬ ডিসেম্বর ২০১৬

প্রথম ওয়ানডে

ক্রাইস্টচার্চ

২৯ ডিসেম্বর ২০১৬

দ্বিতীয় ওয়ানডে

নেলসন

৩১ ডিসেম্বর ২০১৬

তৃতীয় ওয়ানডে

নেলসন

০৩ জানুয়ারি ২০১৭

প্রথম টি-টোয়েন্টি

নেপিয়ার

০৬ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় টি-টোয়েন্টি

মাউন্ট মঙ্গানুই

০৮ জানুয়ারি ২০১৭

তৃতীয় টি-টোয়েন্টি

মাউন্ট মঙ্গানুই

১২-১৬ জানুয়ারি ২০১৭

প্রথম টেস্ট

ওয়েলিংটন

২০-২৪ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় টেস্ট

ক্রাইস্টচার্চ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.