Sylhet Today 24 PRINT

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক  |  ২৭ মে, ২০১৬

আইপিএলের শেষের দিকে এসে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের 'কাটার বিস্ময়' মুস্তাফিজুর রহমান।

শুক্রবার (২৭ মে) আইপিএলের দ্বিতীয় প্লে অফ ম্যাচের আগে চোট পাওয়ায় ফাইনালে উঠার গুরুত্বপূর্ন এই ম্যাচে তাকে একাদশে রাখতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে টানা ১৪ ম্যাচ পর খেলার বাইরে রইলেন তিনি।

মুস্তাফিজের বদলে হায়দ্রাবাদ একাদশে এসেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। মুস্তাফিজের চোট কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানায় নি সানরাইজার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.