Sylhet Today 24 PRINT

আইপিএল ফাইনাল খেলতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৬

ফাইনালে উঠার ম্যাচে মুস্তাফিজকে পায়নি সানরাইজার্স। তবে ফাইনালে তাকে পাওয়ার আশা ওয়ার্নারের।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলের জয় সাইডবেন্সে বসে দেখলেও  ফাইনালে দলের হয়ে মাঠে নামবেন এই কাটার মাস্টার। এমনটাই জানালেন দলের অধিনায়ক।

এ নিয়ে ওয়ার্নার বলেন, অনুশীলনের সময় সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এ ম্যাচে নেই মুস্তাফিজ। তবে পুরোপুরি সুস্থ হয়েই ফাইনালে আবারো মাঠে নামবেন ফিজ।

তবে, টানা খেলার মধ্যে থাকা মুস্তাফিজের শারিরীক অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। আইপিএল খেলতে গিয়েই পায়ে সামান্য চোঁট পেয়েছেন মুস্তাফিজ। আর সাথে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কাজ করছে ‘হোম সিকনেস’। সেকারণেই, গত কয়েকদিন যাবৎ নিষ্প্রভ বাঁ-হাতি এই পেসার।

এদিকে আইপিএল শেষ করে দেশে ফেরার পর কতটা বিশ্রাম পাবেন - সে ব্যাপারটাও প্রশ্নবিদ্ধ। কারণ, সাসেক্সে খেলতে গেলে আবারও দীর্ঘ সময় থাকতে হবে দেশের বাইরে। আর দেশে থাকলে, মোহামেডানের হয়ে খেলতে নেমে যেতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.