Sylhet Today 24 PRINT

ইনজুরির কারনে ছিটকে গেলেন নাদাল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৬

ফ্রেঞ্চ ওপেন টেনিস থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।কব্জির চোটের কারণে এই সিদ্ধান্ত নিলেন তিনি। তৃতীয় রাউন্ডের ম্যাচে না খেলায় স্বদেশী মার্সেল’এর নিশ্চিত হয়ে গেছে রাউন্ড অব সিক্সটিন।

ক্লে কোর্টের রাজা খ্যাত ১৪টি গ্রান্ড স্লাম জয়ী নাদাল গত রাতে এক সম্মেলনে প্রিয় আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে বছরের তৃতীয় গ্রান্ড স্লাম উইম্বলডন ইনজুরি কাটিয়ে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সহজ জয়ে শেষ ষোল নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ক্রোয়েশিয়ার কার্লোভিচকে সরাসরি ৩ সেটে হারিয়েছেন তিনি।

আর মেয়েদের এককে শুরুতে পিছিয়ে পড়েও তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন সিমোনা হালেপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.