Sylhet Today 24 PRINT

সিলেটে মোহামেডানকে ৯ উইকেটে হারালো পাইওনিয়ার্স

স্পোর্টস ডেস্ক |  ২৯ মে, ২০১৬

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেট জেলা স্টেডিয়ামে এ.আর.প্রোপার্টিজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর রবিবারের (২৯ মে) খেলায় শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ৯ উইকেটে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

হোয়াইট মোহামেডান ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। হোয়াইট মোহামেডান ক্লাব এর পক্ষে সাব্বির ১১ রান ও দ্বীপ ৯ রান করেন। শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব এর পক্ষে রায়হান ও জাবেদ ২ টি করে উইকেট এবং ওয়াসিম ও মাসুদ ১ টি করে উইকেট লাভ করেন।

জবাবে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ৪২ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পক্ষে দ্বীপ ১ মাত্র উইকেটটি লাভ করেন।

উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব এর খেলোয়াড় রাজু।

৩০ মে ১ম সেমিফাইনালে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব মুখোমুখি হবে ইলেভেন স্টার্স ক্লাবের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.