Sylhet Today 24 PRINT

আইপিলের ফাইনালে খেলছেন মুস্তাফিজ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৯ মে, ২০১৬

আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ফাইনালে মুস্তাফিজদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মুস্তাফিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে নিশ্চিত করা হয় তার খেলার খবর। 

তবে এর আগে অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, হালকা হ্যামস্ট্রিং চোটে ভুগছেন বাংলাদেশের তরুণ পেসার। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ছিলেন না একাদশে।

এদিকে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচই খেলেছেন মুস্তাফিজ। খেলেছেন এলিমিনেটর ম্যাচটিও। 

উল্লেখ্য, ১৫ ম্যাচ খেলে এবারের আইপিএলে ১৬টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৩। কমপক্ষে ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে এবারের আইপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলিং মুস্তাফিজেরই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.