Sylhet Today 24 PRINT

ট্রফি নিয়ে সেরা উদীয়মান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০১৬

বিচারকদের রায় ও দর্শকদের ভোট। সবখানেই বিপুল ভোটে জিতে  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রথমবার খেলতে গিয়েই  অসাধারণ পারফর্ম করে জিতে নিয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তাঁর দল  সানরাইজার্স হায়দারাবাদ হয়েছে চ্যাম্পিয়ন। সবমিলিয়ে সতীর্থদের সাথে দারুণ এক রাত কেটেছে "সাতক্ষীরা সায়ানাইডের"

সেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ রুপি। আনন্দটা অন্যান্যদের থেকে একটু বেশিই যেন ছিল মুস্তাফিজের।  ডেভিড ওয়ার্নারের খুব আদরের হওয়াতে তার সঙ্গেই বেশিরভাগ সময় ছিলেন মুস্তাফিজ। নিজের খুব কাছের আত্মীয়ের মত মুস্তাফিজকে পরম স্নেহে আগলে রেখেছিলেন এই অসি ব্যাটসম্যান। তাই তাকে সঙ্গে নিয়ে আইপিএল ট্রফি হাতে সেলফি তুলে যেন সম্পর্কটিকে আরো পরিপূর্ণতা দান করলেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে ছবিটি পোস্ট করেন মুস্তাফিজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.