Sylhet Today 24 PRINT

এবার ক্রিকইনফোর সেরা একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক  |  ৩১ মে, ২০১৬

আইপিএল অভিষেক আসরে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। নিজ দল সানরাইজার্স হায়দরাবাদকে করেছেন চ্যাম্পিয়ন। বল হাতে প্রদর্শন করেছেন নিজের নৈপূন্য। সোমবার রাতে দেশে ফিরেছেন এই কাটার মাস্টার। এখন তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গনমাধ্যম।

আইপিএল শেষ। চলছে পারফরমেন্সের কাটাছেড়া। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বাছাই করেছে আইপিএলের সেরা একাদশ। যেখান আইপিএলের নিয়ম অনুযায়ী বিদেশি কোটায় জায়গা পেয়েছেন চারজন। সেই হিসাবেও সেরা একাদশে নিজের জায়গা করে নিয়েছেন ১৬ ম্যাচে ১৭ উইকেট নেয়া বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

ক্রিনইনফোর সেরা একাদশে দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলোয়াড়দের আধিক্যই বেশি।

ইএসপিএন ক্রিকইনফোর দৃষ্টিতে আইপিএলের সেরা একাদশ:

বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, ইউসুফ পাঠান, ক্রিস মরিস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জুবেন্দ্র চাহাল, ধাওয়াল কুলকার্নি, মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.