Sylhet Today 24 PRINT

আজ রাতে ঢাকায় আসছেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক  |  ৩১ মে, ২০১৬

ঢাকা ‍প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আজ রাত ৯টায় ঢাকায় পা রাখবেন ইউসুফ। এমন তথ্যই নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট টিমের ম্যানেজার শেখ মামুন।

কয়েক দিন আগে আবাহনীর হয়ে খেলতে ঢাকায় আসেন রজত ভাটিয়া। ভালোই খেলছিলেন তিনি। অলরাউন্ড পারফর্ম করে দলে অবদান রাখেন ভারতীয় এই ক্রিকেটার। তবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ায় ভাটিয়াকে পাচ্ছে না আবাহনী। তার বিকল্প হিসেবে ইউসুফ পাঠানকে দলে টেনেছে তামিম ইকবালের দল।

নবম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬১ রান। সাকিব আল হাসানের এই সতীর্থ রজত ভাটিয়ার অভাবটা পূরণ করতে পারবেন বলে আশাবাদী আবাহনীর কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.