Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে নিউজিল্যান্ড: অপরাজিত তবে অপরাজেয় নয়!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৫

সর্বশেষ সাত মোকাবেলায় বিজয়ী দলের নাম বাংলাদেশ যেখানে সেখানে ম্যাচটা একতরফা হয়ে ওঠার কথা তবু সে রকম হওয়ার সম্ভাবনা নাই। কারণ যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তারা নিজেদের মাঠে খেলতে নামছে এবং তা বিশ্বকাপে। হ্যাঁ, নিউজিল্যান্ডের কথাই বলছি, বিশ্বকাপের সহ-আয়োজক এবং এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা এক দুর্দান্ত দল।

ম্যাককালাম, সাউদি, ভেটোরিদের নিয়ে গড়া নিউজিল্যান্ড দল শিরোপার অন্যতম দাবিদার। তবে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বশেষ সাত ম্যাচের সবক’টাতেও হেরেছে তারা, যদিও ম্যাচগুলো ছিল বাংলাদেশের মাটিতে। নিউজিল্যান্ডের মাঠে এখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ।

এদিকে, এক ম্যাচ ছাড়া আর কোন হার নেই বাংলাদেশের। আছে তিন শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড। আছে ২৭৫ রানকে পুঁজি করে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যমে ক্রিকেটের কুলীন ইংল্যান্ডকে দেশের টিকিট হাতে ধরিয়ে দেওয়ার ইতিহাস। তাই আবারও আশাবাদি বাংলাদেশ, নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারিয়ে দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ দিয়ে দেওয়া। যদিও কাজটা সহজ না তবু এটা অসাধ্য কিছুও না।

পাঁচ ম্যাচের প্রত্যেকটা জিতে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড তবে তারা অপরাজেয় কোন দল না সেটা প্রমাণ হয়েছে অট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৫২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হারতে হারতে মাত্র ১ উইকেটে জিতে যাওয়া এবং দূর্বল স্কটল্যান্ডের বিপক্ষে ১৪২ রান করতে গিয়ে সাত উইকেট খোয়ানোতে।

১৩ মার্চ বাংলাদেশ যখন হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তখন আগের দুই দুইবারের হোয়াইটোয়াশ করার রেকর্ড এবং এই বিশ্বকাপের ধারাবাহিক ভালো খেলার সুখস্মৃতি নিয়ে।

বাংলাদেশের সহকারী ও ফিল্ডিং কোচ বললেন- ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছে। বিশ্বমঞ্চে আলোড়ন তুলে সবার নজর কাড়তে পেরেছে। এখন সামনে গ্রুপের একটি মাত্র ম্যাচ। আমরা জানি, এ ম্যাচে হার-জিত কোয়ার্টারে ওঠা না ওঠার ওপর প্রভাব ফেলবে না। কিন্তু আমরা চাই- শেষ ম্যাচ জিতেই কোয়ার্টারের ম্যাচে নামতে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড কেমন খেলছে বা তাদের শক্তি এখন কতটুকু, তা-ও জানি। তবে ইংল্যান্ডকে হারানোর পর আমাদেরও আত্মবিশ্বাস এতটা উঁচুতে উঠেছে, যেখান থেকে নিউজিল্যান্ডকে হারানোর ইচ্ছে ব্যক্ত করা ভুল কিছু নয়।'

আত্মবিশ্বাসের কথা শোনালেও নিউজিল্যান্ড নিজেদের ম্যাচটি বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হবে, তা মানলেন সহকারী কোচ। তার চোখে ওই চ্যালেঞ্জ জয়ের চাবি হবে ব্রেন্ডন ম্যাককালামকে দ্রুত ফেরানো। 'ব্ল্যাক-ক্যাপসরা এখনও অপরাজিত। তারা আমাদের ৩০০ রানের উপর টার্গেট দিতে পারে। কারণ এ টুর্নামেন্টে ৩০০ রান ধারাবাহিক হয়ে গেছে। আবার তাদের হারাতে হলে আমাদের বিশাল টার্গেট দাঁড় করতে হবে। তারপরও বোলারদের প্রতি বাড়তি চাওয়া থাকবে। কিন্তু আসল কথা, ম্যাককালামকে দ্রুত ফেরানো। সে বিধ্বংসী ওপেনার। রানের গতি হাজার মাইল বেগে ছুটিয়ে দিতে পারে। তাকে দ্রুত ফেরানো হবে বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ।'

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.