Sylhet Today 24 PRINT

রিয়ালের জয়ে নগ্ন হলেন প্যারাগুয়ের মডেল

অনলাইন ডেস্ক |  ০১ জুন, ২০১৬

প্যারাগুয়ের মডেল মির্থা সোসার রিয়ালপ্রীতির কথা সবারই জানা। প্রিয় দল জিতলেই উদ্ভট কাণ্ড ঘটিয়ে বার বার আলোচিত-সমালোচিত হয়েছেন এই সুন্দরী মডেল।

কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর যে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা কেউ ভাবতেই পারেননি।

গত শনিবার রিয়ালের ১১ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের রাতে আনন্দে আত্মহারা হয়ে টুইটারে নিজের বেশ কয়েকটি নগ্ন ছবি পোস্ট করেন সোসা!

আর এর পরই টুইটারে রীতিমতো ঝড় উঠে। টুইটারে পোস্ট করা কয়েকটি ছবিতে মির্থা সোসার হাতে ছিল রিয়ালের সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সিও।বিষয়টি ভক্তদের আনন্দ দিলেও অনেক সমালোচনাও শুনতে হচ্ছে এই মডেলকে।

কিন্তু প্রিয় দলের জয়ের খুশিতে এই কাজ করায় কোনও সমালোচনাই গায়ে মাখছেন না সোসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.