Sylhet Today 24 PRINT

আমিরাতকে উড়িয়ে দিয়ে বি গ্রুপে দ্বিতীয় দ.আফ্রিকা

আরব আমিরাতকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অন্যতম ফেবারিট দক্ষিন আফ্রিকা ।

ক্রীড়া প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৫

আরব আমিরাতকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অন্যতম ফেবারিট দক্ষিন আফ্রিকা ।
৩৪২ রানের পাহাড় সামনে নিয়ে ব্যাট করতে নামা আরব আমিরাত ৪৮ তম ওভারে অলআউট হবার আগে ১৯৫ রান সংগ্রহ করে । প্যাটেল সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত ছিলেন, এছাড়াও শাইমান আনোয়ার করেন ৩৯ রান । দক্ষিন আফ্রিকার পক্ষে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স , ফিলেন্ডার, মরকেল ২টি করে এবং স্টেইন , ডুমিনি , তাহির একটি করে উইকেট নিয়েছেন ।

এর আগে টস টস জিতে আফ্রিকাকে ব্যাটিং-এ পাঠিয়ে সামর্থ্য অনুযায়ী যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছেন বিশ্বকাপে মধ্য প্রাচ্যের একমাত্র প্রতিনিধির বোলাররা ।  

মাত্র ১৭ রানে আমলা (১২) কে ফিরিয়ে দেন আমিরাতের মোহাম্মদ নাবিদ । এরপর ৮৫ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টুর্নামেন্টে ব্যর্থ ডি কক (২৬) ফিরে গেলে । ৯৬ রানে রোশোকে ফিরিয়ে দিয়ে দারুণভাবে খেলায় ফিরে আমিরাত । কিন্তু এরপর ফর্মের তুঙ্গে থাকা এবি ডি ভিলিয়ার্স ও ডেবিড মিলার ১০৮ রানের জুটি গড়ে কোন বিপর্যয় ঘটতে দেননি । তবে দুজনেই ফিফটি ও সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে যান  । মিলার ৪৯ ও ভিলিয়ার্স ৯৯ করে আউট হন ।

শেষ পর্যন্ত জন পল ডুমিনি ও ফারহান বেহারদিনের জুটি আফ্রিকানদের সংগ্রহ ৩০০ এর উপরে যাওয়া নিশ্চিত করে । ডুমিনি ২৩ রান করে আউট হলেও বেহারদিন ৩১ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে ৩৪১ রানের বিশাল দলীয় সংগ্রহ দাঁড় করান ।

ব্যাটিং এ ৯৯ রানের সাথে বোল করে ২ উইকেট নিয়ে আবারও ম্যাচ সেরা হয়েছেন এবিডি ভিলিয়ার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.