Sylhet Today 24 PRINT

টেস্টকে বিদায় লঙ্কান পেসার কুলাসেকারার

স্পোর্টস ডেস্ক |  ০২ জুন, ২০১৬

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। তবে সীমিত ওভার ও টি-টুয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই পেসার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

অবসরের বিষয়ে কুলাসেকারা বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই। আমি মনে করি এটাই অবসরের সঠিক সময়। আশা করি এতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রস্তুতি ভালো হবে আমার। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে চাই আমি।’

২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কুলাসেকারার। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে ৫৮ রানে ৮ উইকেট তার ম্যাচসেরা বোলিং। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। কুলাসেকারা মোট ২১ টেস্টে নিয়েছেন ৪৮ উইকেট।

তবে সীমিত ওভারের ক্রিকেটে বেশ সফল ৩৩ বছর বয়সী এই বোলার। এ পর্যন্ত ১৭৩ ওয়ানডেতে ১৮৬ উইকেট নিয়েছিলেন। ২০০৯ সালে র‌্যাঙ্কিংয়ে সেরা বোলারও হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.