Sylhet Today 24 PRINT

চিলির বিপক্ষে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

আর্জেন্টিনার সেরা ফুটবলার তিনি। তাকে ছাড়া আর্জেন্টিনা দল বর্তমান সময়ে কল্পনা করাও কঠিন। কিন্তু পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসিকে ছাড়াই হয়তো আর্জেন্টিনাকে নামতে হতে পারে কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে।

সম্প্রতি বার্সেলোনায় ট্যাক্স সংক্রান্ত মামলায় আদালতে সাক্ষী দেয়ার পর মেসি জানান, এখনো কোমড়ে ব্যথা রয়ে গেছে তার।  

হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে শঙ্কা দেখা দিয়েছিল কোপা আমেরিকার প্রথম ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নিয়ে। এখনো পুরোপুরি সুস্থ না হওয়া গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে তার খেলতে পারাটা এখন অনেকটা ভাগ্যের উপর নির্ভর করছে।   

কোচ টাটা মার্টিনো মেসিকে ছাড়াই দলকে এতোদিন অনুশীলন করিয়েছেন। বার্সেলোনা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে কোপা খেলতে চলে গেছেন মেসি। সেখানেই দলের সাথে যুক্ত হয়ে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন এই আর্জেন্টাইন। মেসি খেলতে না পারলে তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন বেনফিকার হয়ে অসাধারণ মৌসুম কাটানো নিকোলাস গাইতান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.