Sylhet Today 24 PRINT

৫ বছরে ৮০ মিলিয়ন ডলার বেতন-বোনাস নিয়েছেন ব্লাটাররা

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার, মহাসচিব জেরোমি ভালকে ও অর্থ পরিচলাক মারকাস কাটানার পাঁচ বছরে বেতন ও বোনাস হিসেবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার নিয়েছেন।  

সুইজ পুলিশের অভিযান চালানোর এক দিন পর শুক্রবার ফিফার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০১১-২০১৫ সালের মধ্যে যোগসাজশে নিজেদেরকে ধনী বানিয়েছেন ফিফার এই তিন কর্মকর্তা।

বৃহস্পতিবার চালানো অভিযানে অনেক কাগজপত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এগুলো ব্লাটার ও ভালকের বিষয় তদন্তের সাথে জড়িত বলে জানানো হয়েছে।

ফিফার অর্থ অপচয়ের অভিযোগে ফেব্রুয়ারিতে ব্লাটার ও ভালকেকে যথাক্রমে ৬ বছর ও ১২ বছরের জন্য ফিফা থেকে নিষিদ্ধ করে সংস্থাটির নৈতিক কমিটি। তবে তারা উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.