Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়েকে ছেড়ে ইংল্যান্ড পাড়ি জমাচ্ছেন টেইলর

ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে টেইলরের জিম্বাবুয়ের হয়ে খেলা শেষ ম্যাচ।

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৫

এন্ডি ফ্লাওয়ার ,গ্রান্ট ফ্লাওয়ার, গাই হুইটালদের পথ ধরে ক্যারিয়ারের মাঝপথেই জিম্বাবুয়ের জাতীয় দলকে বিদায় জানিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন এই সময়ে জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রান্ডন টেইলর ।  ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারে খেলার কারণে জিম্বাবুয়েকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রেন্ডন টেইলর।
নটিংহ্যামশায়ার ও টেইলরের চুক্তির বিষয়টি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে টেইলরের জিম্বাবুয়ের হয়ে খেলা শেষ ম্যাচ।

আগামী শনিবার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অকল্যান্ডে খেলতে নামবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে ২৩ টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা টেইলর সিদ্ধান্তের ব্যাপারে বলেন, “জিম্বাবুয়ে ক্রিকেটকে ছাড়তে হবে বলে আমি ভীষণ ভীষণ দুঃখিত। এখানে আমার দারুণ কিছু স্মৃতি এবং বন্ধু আছে। কিন্তু জীবন এগিয়ে যাবে এবং আপনার পরিবারের জন্য আপনাকে চেষ্টা এবং সেরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।”

টেইলরের এই বিদায় সংকটে থাকা জিম্বাবুয়েকে ফের সমস্যায় ফেলবে । এক সময় বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া শক্তি জিম্বাবুয়ে অদক্ষ পরিচালনায় নামকরা খেলোয়াড়দের ধরে রাখতে না পেরে টেষ্ট ক্রিকেট থেকে সেচ্ছা নির্বাসনে যায় । টেষ্ট ক্রিকেটে ফিরে এলেও অব্যবস্থাপনায় খেলোয়াড়েরা আগ্রহ হারাচ্ছেন জিম্বাবুয়ের পক্ষ খেলতে ।  

২০০৪ সালে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে অভিষেক হয় টেইলরের। একই বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকও হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

এর আগে জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় গ্রান্ট ফ্লাওয়ার কলপ্যাক চুক্তি করে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.