Sylhet Today 24 PRINT

‘আই লাভ ইউ বাংলাদেশ’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

১৯৭৮ সাল। বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল। স্বাগতম জানাতে এসেছিলেন সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীকে, একনজর তাকে দেখবেন বলে। 

১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারির ওই সফরে আলীকে বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়েছিল। সেদিন তার হাতে সম্মানসূচক নাগরিকত্বের প্রতীকী চাবি তুলে দেয়া হয়েছিল। 

পল্টনে অবস্থিত মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম তার নামেই নামকরণ করা হয়েছে। সেই স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন তিনি। বক্সিং স্টেডিয়ামের উদ্বোধনের দিন বাংলাদেশের এক কিশোরের বিরুদ্ধে গ্লাভস পরে রিংয়ে লড়াইয়ে নেমেছিলেন আলী। 

এ সফরে মোহাম্মদ আলী বলেছিলেন, ‘ঢাকায় এসে আমি মুগ্ধ, এটা আমার প্রিয় শহর।’

যাওয়ার সময় তিনি বলে যান, ‘আই লাভ ইউ বাংলাদেশ’।

বাংলাদেশে এসে মোহাম্মদ অালী এতো খুশি হয়েছিলেন যে ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’

উল্লেখ্য, শনিবার সকালে বিশ্ববিখ্যাত এ বক্সার সবাইকে কাঁদিয়ে ৭৪ বছর বয়সে চলে যান না ফেরার দেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.