Sylhet Today 24 PRINT

ম্যাচ না জেতায় বরখাস্ত পুরো ক্রিকেট দল!

স্পোর্টস ডেস্ক |  ১১ জুন, ২০১৬

ম্যাচ না জেতায় পুরো ক্রিকেট দলকে বরখাস্ত করেছে ক্রিকেট বোর্ড! এমন চমকপ্রদ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়।  

সম্প্রতি আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নিয়েছিল নাইজেরিয়ার জাতীয় দল। ব্রিটেনের জার্সি দ্বীপে খেলতে গিয়েছিল তারা। কিন্তু লিগের কোনও ম্যাচই জিততে পারেনি দল। দলের এই লজ্জাজনক পারফরম্যান্সে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন পুরো ক্রিকেট দলকেই বরখাস্ত করেছে। সেই সঙ্গে কোচকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের প্রধান ইমেকা ওনিয়েমা বলেন, “এই টুর্নামেন্টের জন্য পুরো দলকে যে ভাবে তৈরি করা হয়েছিল, তাতে লাভ কিছুই হল না।”

ইমেকা আরও জানান, দলকে টুর্নামেন্টে পাঠানোর আগে তিনটি ক্যাম্প করানো হয়। সেরা ১৪ জন খেলোয়াড়কে বেছে নিয়ে দল তৈরি করা হয়েছিল দল। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.