Sylhet Today 24 PRINT

মেসি একটা ‘দানব’

স্পোর্টস ডেস্ক |  ১২ জুন, ২০১৬

আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারার পর লিওনেল মেসিকে 'দানব' বলে উল্লেখ করেছেন পানামা কোচ হের্নান দারিও গোমেস।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে মেসির অসাধারণ হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।

পিঠের চোটের কারণে চিলির বিপক্ষে খেলতে না পারা মেসি কোপা আমেরিকার শতবর্ষী আসরে প্রথমবারের মতো মাঠে নামেন পানামার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে ।

মেসি যখন মাঠে নামেন, তখন নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মাঠে নামার অষ্টম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর ৮৭তম মিনিটে পূর্ণ করেন দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক।

ম্যাচ শেষে গোমেস বলেন, "মেসি নামার আগে ম্যাচে কোনো পার্থক্য ছিল না। মেসি একটা দানব। আপনি যদি ভুল করেন আর মেসি কাছে থাকে, এর মূল্য চুকোতে হবে আপনাকে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.