Sylhet Today 24 PRINT

মাশরাফির সাথে মুস্তাফিজের সেলফি

অনলাইন ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

মাশরাফির ক্যারিয়ার যখন গোধূলীলগ্নে ঠিক তখনই সূর্যের মতো উদয় মুস্তাফিজের। ঢাকা প্রিমিয়ার লীগ থেকে কলাবাগান ক্রীড়াচক্র বিদায় নেওয়ায় মাশরাফির হাতে এখন অখণ্ড অবসর।

আর আইপিএল থেকে ফিরে বিশ্রাম নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। অবসরের মধ্যেও মিরপুরে এসেছিলেন মাশরাফি। সম্প্রতি চশমা ব্যবহার শুরু করেছেন বাংলাদেশ অধিনায়ক।

অর পুর্নবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুরে এসেছিলেন মুস্তাফিজুরও। দেখা হতেই শৈশবের নায়কের সাথে সেলফি তোলার লোভ সামলাতে পারলেন না কাটার মাস্টার।

মাশরাফিও পূরণ করলেন তার প্রিয় সতীর্থের আবদার।

আগামী অক্টোবের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের। যদি সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসে তাহলে তার আগেই মাঠে নামবেন এই দুই তারকা।

আপাতত বিশ্রামেই থাক দেশ সেরা এই দুই বোলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.