Sylhet Today 24 PRINT

ফেসবুকে মুস্তাফিজের ভক্ত ১০ লাখ

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

গত ১ বছরে যেভাবে খেলেছেন তাতে কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন সেই কবে! তবে এবার ফেসবুকে ফ্যান সংখ্যা মিলিয়ন ছাড়ালো কাটার মাস্টারের। আজ এমনটি জানিয়েছেন খোদ মুস্তাফিজই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ  ‘ওয়ান মিলিয়ন ফ্যানস’ নামে একটি ছবি পাঠিয়েছে মুস্তাফিজকে। আর জাতীয় দলের তরুণ এই পেসার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফ্যান পেজে এটি পোস্ট করেছেন।

গত বছরের ২৭ জুন মুস্তাফিজের ফেসবুক পেজটি ভেরিফাইড হয়। এর মাত্র ১ বছরের মধ্যেই ফ্যান সংখ্যা ১০ লাখ পার করলেন এই পেস সেনসেশন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ফ্যান রয়েছে সাকিব আল হাসানের (প্রায় ৮৬ লাখ), এরপর মুশফিকুর রহিমের (প্রায় ৭৪ লাখ), মাশরাফি বিন মতুর্জা (প্রায় ৬৬ লাখ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.