স্পোর্টস ডেস্ক | ১৬ জুন, ২০১৬
ইউরো-২০১৬ এ রোমানিয়া-সুইজারল্যান্ড ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১৮ মিনিটে পিছিয়ে পড়া সুইসদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। আলবেনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম জয় এবং রোমানিয়ার বিপক্ষে ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করলো সুইজারল্যান্ড।
অবশ্য ম্যাচ শুরুর ৩ মিনিটেই লিড নিতে পারতো সুইসরা। মেহেম্মেদীর বাড়ানো বল ডি-বক্সের সামান্য বাইরে পান দেসেমাইলি। তবে তার ডান পায়ে নেওয়া জোরালো শট জাল খুঁজে না পেলে গোল বঞ্চিত থাকতে হয় ভ্লাদিমির শিষ্যদের।
ম্যাচের পুরোটা সময় জুড়ে আধিপত্য বজায় রেখে খেললেও ১৮ মিনিটে সুইস ডিফেন্ডার স্টেফান রোমানিয়ান উইঙ্গার আলেকসান্দ্রোকে ডি বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টি পায় রোমানিয়া। তা থেকে সহজেই গোল আদায় করে নেন স্ট্যানসিও। ১-০ গোলের লিড পায় রোমানিয়া।
এরপর প্রথমার্ধ পর্যন্ত দু’দল দুই বার করে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।
বিরতি থেকে ফিরেই হবানের শট কাঁপিয়ে দিয়েছিলো সুইস শিবিরকে। তবে তার শট বার পোস্টের ডান পাশ দিয়ে বেরিয়ে গেলে সে যাত্রায় রক্ষা পায় সুইজারল্যান্ড।
৫৭ মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরার মেহেমেদ্দী। জোহানের বাড়ানো বল বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে রোমানিয়ার জালে জড়ালে স্বস্তি ফেরে সুইস শিবিরে।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা সুইজারল্যান্ড গোটা তিনেক সহজ গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং ব্যর্থতায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় সুইজারল্যান্ডকে।