Sylhet Today 24 PRINT

মহানুভব টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও সপাটে ‘ব্যাট’ করে চলেছেন শচীন টেন্ডুলকার। অবশ্য সেটা মাঠের বাইরে।

টেন্ডুলকার এবার মুগ্ধ ব্যাটিং করলেন মহানুভবতার পক্ষে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি স্কুল শচীনের বদান্যতায় রেহাই পেয়েছে আর্থিক সংকট থেকে।


আর্থিক সংকট থেকে নিষ্কৃতি পেতে স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল সাংসদ শচীনকে। চিঠিতে চাওয়া হয়েছিল অর্থ সাহায্য। শচীন শুধু চিঠির জবাবই দেননি। নিজের তরফ থেকে ৭৬ লাখ রুপি অনুদান দিয়েছেন সেই স্কুলকে।

টাকা পেয়ে ওই স্কুল নতুন পাঠাগারসহ অন্যান্য প্রকল্প শেষ করার কাজে হাত দিয়েছে। শচীন আরেকবার দেখালেন এককালের সেরা ব্যাটসম্যানের পাশাপাশি মানুষ হিসেবেও তিনি দুর্দান্ত।

ওয়েবসাইট অবলম্বনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.