Sylhet Today 24 PRINT

হোঁচট খেল জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

ইউরো কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় বঞ্চিত হল জার্মানি।

বৃহস্পতিবার রাতে প্রতিবেশি পোল্যান্ডের শক্ত ডিফেন্সন ভেদ  করে বল জালে ঢুকাতে না পারায় গোলশূন্য ড্র করে জোয়াকিম লোর শিষ্যরা। এটা ইউরোর এই আসরের প্রথম গোলশূন্য ম্যাচ।

খেলার  শুরু থেকেই আধিপত্য রেখে খেলে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। তবে মুলার, খেদারা, ওজিলরা একাধিক সুযোগ হারান। সুযোগ পেয়েছিল পোলিশরাও তবে তাদের দুটি শট বার ঘেঁষে বাইরে চলে যাওয়ায় আফসেট ঘটানো হয়নি।

শেষ পর্যন্ত ৫৬% বল পজিশনে রেখে গোল না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মানদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.