Sylhet Today 24 PRINT

ওয়ার্নের বিশ্বসেরা একাদশেও মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের করা বিশ্ব একাদশে অন্য নামগুলো পরিবর্তিত হলেও  সবার তালিকাতেই অপরিবর্তিত থাকছে একটি নাম। তিনি মোস্তাফিজুর রহমান।

এবার মোস্তাফিজ, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম আর এবি ডি ভিলিয়ার্সদের নিয়ে নিজের পছন্দের বিশ্ব সেরা টি-২০ একাদশ বানিয়েছেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন।

শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তার সেরা বিশ্ব টি-টোয়েন্টি একাদশের একটি তালিকা প্রকাশ করেন। এতে তিনি লিখেছেন, My best world 20/20 team! Agree?

ওয়ার্নের প্রকাশিত তালিকা:
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, শেন ওয়াটসন, এন্ড্রু রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারাইন এবং মোস্তাফিজুর রহমান (ফিজ)।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.