Sylhet Today 24 PRINT

২০১৯ পর্যন্ত কোচ থাকছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

চলতি জুনেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে শোনা যাচ্ছিলো, হাথুরুসিংহেসহ কোচিং টিমের অন্যদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেটা নিশ্চিত হওয়া গেল আজ (রোববার)। হাথুরুসিংহেসহ অন্য কোচিং স্টাফদের সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কোচ হাথুরুসিংহের অধীনে সাম্প্রতিক সময়ে বেশ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই বর্তমান কোচকেই বহাল রাখার সিদ্ধান্ত নিলো বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.