Sylhet Today 24 PRINT

এবার সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০১৬

সদ্যই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগামী ২৬ জুন ঢাকা ছাড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সিপিএল এর চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন সাকিব।

সিপিএলের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। তবে পরের দুই আসরে তাঁর খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায়। তবে এবার সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তাই এবারের আসর খেলতে আর কোনো বাধা রইল না সাকিবের সামনে।
 
জ্যামাইকা তালাওয়াহসে সাকিব ছাড়া আরও খেলবেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিস গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.