Sylhet Today 24 PRINT

জার্মানির কষ্টার্জিত জয়

ইউরো-২০১৬

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০১৬

নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে জার্মানি।

এ জয়ে গ্রুপ 'সি' এর শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছেন জার্মানি। দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পোল্যান্ডও।
 
মঙ্গলবার রাতে ঠিক যেন ফেভারিটের মতো নিজেদের তুলে ধরতে পারেননি ওজিল-মুলার-গোতজেরা। গোল একটি করলেও পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি জোয়াকিল লোর শিষ্যরা।

খেলার ২৯ মিনিটে থমাস মুলারের পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মারিও গোমেজ। ৩৫ মিনিটে নিজেই গোল করতে পারতেন মুলার। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তার শক্তিশালী শট গিয়ে আঘাত হানে গোলবারে। প্রথমার্ধের বাকি সময় গোলের কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রায় ৮০ শতাংশ বল দখলে রাখলেও গোল করতে পারেনি ওজিল মুলাররা। এমনকি বলার মতো তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি তারা।

ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.