Sylhet Today 24 PRINT

মেসির রেকর্ড গোলের ম্যাচে ৩-০ তে এগিয়ে আর্জেন্টিনা [ভিডিও]

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০১৬

খেলা শুরুর ২ মিনিট ৫৫ সেকেন্ডই স্বাগতিক যুক্তরাষ্ট্রের জালে গোল করে চমকে দেন লভেজ্জি। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

বীরদর্পে খেলে মেসির রেকর্ড ভাংগা গোলে ২-০ গোলে এগিয়ে কোপা আমেরিকা আসরের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

৩১ মিনিটে  ফ্রি কিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। অসাধারন এই গোলটির মাধ্যমে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন মেসি। এর আগে এই আসরে গত ম্যাচে ভেনেজেুয়েলার বিপক্ষে বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসান তিনি।

জাদুকরী এই গোলটি দেশের হয়ে মেসির ৫৫তম আন্তর্জাতিক গোল।

দলের হয়ে তৃতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন। প্রধমার্ধের বিরতির পরপরই মেসির পাসে বল প্রতিপক্ষের জালে পাঠান হিগুয়েইন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.