Sylhet Today 24 PRINT

দুর্দান্ত সেঞ্চুরি করে শীর্ষে তামিম

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০১৬

প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার এখন তামিম ইকবাল। বুধবার (২২ জুন) শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৪২ রানের চোখ জুড়ানো ইনিংস খেলে রান সংগ্রহে সবার ওপরে উঠে তামিম।

১৫ ম্যাচে আবাহনী অধিনায়কের সংগ্রহ ৭১৪ রান। ১৩২ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১৪২ রান করে উন্মুখ চাঁদের বলে ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।

চলতি লিগে তামিমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি আসে লিগ পর্বের ম্যাচে সিসিএসের বিপক্ষে। বিকেএসপিতে ওই ম্যাচে তামিম ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.