Sylhet Today 24 PRINT

নতুন প্রধান নির্বাচক নান্নু

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০১৬

ফারুক আহমেদের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের নির্বাচক প্যানেল পুনর্গঠনের কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

এর আগে গত ২০ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া দুই স্তরে নেওয়ার প্রতিবাদে পদত্যাগ করার কথা জানান সে সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

নির্বাচক প্যানেলে মিনহাজুলের সঙ্গী হবেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। গত ১৯ জুন বোর্ডের সর্বশেষ সভায় তাকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে মহিলা ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।নির্বাচক প্যানেলের আরেক সদস্য হলেন সাজ্জাদ আহমেদ শিপন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.