Sylhet Today 24 PRINT

ক্যারিবিয়ান লিগে সাকিবের কোন ম্যাচ কখন

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম আসরে খেললেও বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় পরের আসর মিস করেছিলেন সাকিব আল হাসান। অবশেষে দ্বীপপুঞ্জির ধামাকা আসরে ফের দেখা যাচ্ছে তাকে।

গেইল স্যামিদের দেশে ধুম ধাড়াক্কা এই টুর্নামেন্টে অংশ নিতে ২৬ জুন উড়াল দিবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে একই দলে থাকার সুবাদে কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিজ গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে খেলবেন তিনি। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় অনুযায়ী ২ জুলাই। প্রতিপক্ষ হিসেবে থাকছে সেন্ট কিটস।

এবারের জ্যামাইকা তালাওয়াহসের গ্রুপ পর্বের খেলার সময়সূচি:-

১. ০২ জুলাই, ২০১৬- বনাম সেন্ট কিটস- রাত ১০ টা
২. ০৫ জুলাই, ২০১৬- বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫ টা
৩. ০৮ জুলাই, ২০১৬- বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫ টা
৪. ১২ জুলাই, ২০১৬- বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা
৫. ১৬ জুলাই, ২০১৬- বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬ টা
৬. ১৭ জুলাই, ২০১৬- বনাম সেন্ট কিটস- ভোর ৪ টা
৭. ১৯ জুলাই, ২০১৬- বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬ টা
৮. ২১ জুলাই, ২০১৬- বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা
৯. ৩০ জুলাই, ২০১৬- বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০ টা
১০. ১ আগস্ট, ২০১৬- বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২ টা
উল্লেখ্য, উপরের সকল তারিখ ও সময় বাংলাদেশ সময় অনুযায়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.