Sylhet Today 24 PRINT

ভারতের কোচ হলেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন অনিল কুম্বলে। ভারতের সাবেক এই অধিনায়ককে এক বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। শিগগিরই ব্যাটিং, বোলিং ও সহকারী কোচও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।

ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচের টেস্ট সিরিজটি হবে কোচ অনিল কুম্বলের প্রথম অ্যাসাইনমেন্ট।

২০০০ সালে কপিল দেব সরে দাঁড়ানোর পর এই প্রথম দেশীয় ফুলটাইম কোচ পেল ভারতীয় ক্রিকেট দল।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.